গফরগাঁওয়ে চাচার হাতে ভাতিজা খুন

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৬ পিএম
গফরগাঁওয়ে চাচার হাতে ভাতিজা খুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে স্বাধীন (১৮) নামে ভাতিজা খুন হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর দেড়টায়  উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের উত্তর লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর লামকাইন গ্রামের আব্দুস সোবানের ছেলে, চাচা সুজনের (৩২) সঙ্গে ভাতিজা স্বাধীনের মুরগি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন তার ভাতিজা স্বাধীনকে চাকু দিয়ে পেটের মধ্যে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করে। পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর অভিযুক্ত সুজন পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে