দৌলতপুরে বিএনপির রেজা আহমেদ বাচ্চু মোল্লার নিরঙ্কুশ জয়

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫৫ পিএম | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫৫ পিএম
দৌলতপুরে বিএনপির রেজা আহমেদ বাচ্চু মোল্লার নিরঙ্কুশ জয়

৭৫- কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ ভাবে জয়লাভ করেছেন। ধানের শীর্ষে তার প্রাপ্ত ভোট ১৬৫০৮৫,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী উপাধাক্ষ  মোঃবিল্লাল উদ্দিন তার দাঁড়িপাল্লা প্রতীকের প্রাপ্ত ভোট ৮৫০৮৫,অপরদিকে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লার মোটর সাইকেল প্রতিকে তার প্রাপ্ত ভোট ১৭৮১২ নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করে। অবাধ ও শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে প্রশাসনের নিছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দৌলতপুরে নির্বাচন সম্পন্ন হয়েছে অনুষ্ঠিত হয়েছে বলে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ জানান। থানার অফিসার ইনচার্জ মোঃআরিফুর রহমান জানান দৌলতপুরের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার উল্লেখযোগ্য কোন খবর পাওয়া যায়নি।