ভালুকায় বকেয়া বেতন ভাতার দাবীতে মহাসড়ক অবরোধ

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৩০ পিএম
ভালুকায় বকেয়া বেতন ভাতার দাবীতে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকার পৌরসদরে শের্ফাড গ্রুপ কারখানার জেন্স গার্মেন্টেসের শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যাত্রীরা। খবর পেয়ে পুলিশ সেনাবানিহী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাটি ১৪ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮টার দিকে ঘটে। শ্রমিকরা জানায়, সকালে কাজে যোগ দেয়ার জন তারা কারখায় যায়। এসে দেখে কারখানার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে কারখানাটি অনিদিষ্ট কালের জন্য বন্ধ কারা হয়েছে। শ্রমিকরা কারখানার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা তরে ব্যার্থ হয়। শ্রমিকদের এক মাসের বকেয়া বেতন ও ছুটির টাকা পাওনা রয়েছে। বকেয়া পরিশোধ না করে এবং বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে অবস্থান নিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়।  পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধ করা কথা দিলে শ্রমিকরা চলে যায়।   এ ব্যাপারে মিল কতৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে