পাবনা-২ আসনে ৩জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫৩ পিএম
পাবনা-২ আসনে ৩জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩জন সংসদ সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আফজাল হোসেন খান কাশেমী (হাতপাখা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ মেহেদী হাসান রুবেল (লাঙ্গল) ও গণফোরাম মনোনীত প্রার্থী সেখ নাসির উদ্দিন (উদীয়মান সূর্য)। মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পাবনা-২আসনে মোট ভোটের সংখ্যা ৪লক্ষ ৯৭হাজার ৩৯৪টি। আর নির্বাচনে মোট কাস্টিং ভোটের সংখ্যা ৩লক্ষ ৮হাজার ৩৭৬টি। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আফজাল হোসেন খান কাশেমী পেয়েছেন ৫হাজার ৮৮৪ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ মেহেদী হাসান রুবেল পেয়েছেন ২হাজার ২৬ ভোট এবং গণফোরাম মনোনীত প্রার্থী সেখ নাসির উদ্দিন পেয়েছেন ৩৩৩ ভোট। সুজানগর উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাগর হোসেন জানান, নির্বাচনী নীতিমালা অনুযায়ী জামানতের টাকা ফেরৎ পেতে হলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। কিন্তু ওই ৩জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা আট ভাগের এক ভাগেরও অনেক অনেক কম। সেকারণে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে