গাইবান্ধা-১ আসনে ৫ প্রার্থী জামানত হারালেন

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩৭ পিএম
গাইবান্ধা-১ আসনে ৫ প্রার্থী জামানত হারালেন

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ৮জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েন ৫ জন। যে সকল প্রার্থী জামানত হারিয়েছেন তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন সরদার, পরমানন্দ দাস (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল), মো. কাওছর আজম হান্নু (আমজনতার দল), মোছা. ছালমা আক্তার (স্বতন্ত্র), ও মো. রমজান আলীকে  (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। রিটারিং অফিস সূত্রে জানা গেছে, বিধি মোতাবেক মোট প্রদেয় ভোটের ৮ শতাংশ ভোট পেলে প্রার্থীগণ তাদের জামানত ফেরত পাবেন। গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে মোট প্রদেয় ভোটের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ১৩টি। সে স্থলে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ৫ জন প্রার্থী নিদিষ্ট সংখ্যক ভোটের চেয়ে কম পাওয়ায় তাদের  জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলায় মোট ভোট সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৩ জন, মহিলা ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৫ জন, এবং হিজড়া ভোটার ৩ জন। প্রদত্ত ভোটের  সংখ্যা পোষ্টার ব্যালটসহ ২ লক্ষ ৪৯ হাজার ১৩। বাতিল ভোট ৬ হাজার ১৫৯। প্রদত্ত ভোটের হার ৫৯.৪২%।