নির্বাচনে বিএনপির বিজয়ে নাসিরনগরে দোয়া মাহফিল

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩০ পিএম
নির্বাচনে বিএনপির বিজয়ে নাসিরনগরে দোয়া মাহফিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয় ও ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের বিএনপির  নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নানের  বিজয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আজ শনিবার বিকালে স্থানীয় সরকারি ডিগ্রী কলেজ মাঠ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সহ- সভাপতি কে এম খালেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান ভোটারদের অভিনন্দন জানিয়ে বলেন,এই বিজয় মহান আল্লাহর দান। বিজয়ের নেপথ্যে যারা পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।নাসিরনগর উপজেলার সবাইকে সঙ্গে নিয়েই তিনি এলাকার উন্নয়নে কাজ করতে চান। আগামী দিনে অবহেলিত নাসিরনগরের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখার এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম  বসির উদ্দিন তুহিনের সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট শামসুজ্জামান কানন,যুব বিষয়ক সম্পাদক নিয়ামুল হক, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন,উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুল কাদির, মোহাম্মদ  আইয়ুব খান,সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শামসুল হক লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল কাদির, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন,কুন্ডা  ইউপি চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাছির উদ্দিন ভূইঁয়া,সাবেক ইউপি চেয়ারম্যান ওমরাহ খান, মোহাম্মদ আবুল হোসেন, ফয়েজ উদ্দিন ভূইঁয়া,উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া মডেল মসজিদের ইমাম মুফতি মুখলেছুর রহমান,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম,সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা আশরাফুল আজিজ,সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান গিলমান, জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুল মুরসালিনসহ জেলা- উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল,মহিলাদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল,ওলেমাদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ  বিপুল সংখ্যক  নেতাকর্মী এবং সাধারণ মানুষ এতে অংশ নেন। মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির সমৃদ্ধি চেয়ে মোনাজাত করা হয়। মাহফিল পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদের খতীব ও ইমাম মুফতি মুখলেছুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে