সড়ক দূর্ঘটনা

মা-মেয়ের মৃত্যুর পর আবারও ফুটপাত দখল

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩১ পিএম
মা-মেয়ের মৃত্যুর পর আবারও ফুটপাত দখল

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর চারমাথা বাসষ্ট্যান্ডে প্রায় ১ মাস পুর্বে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা- মেয়ের মৃত্যুর পর প্রশাসনের উদ্যোগে এতোদিন ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিং মুক্ত করা হলেও আবারও যেন স্ব- মহিমাম ফিরছে বাসষ্ট্যান্ড। শনিবার ( ১৪/২/২৬) তারিখ সকাল থেকেই যাত্রিবাহী বাস ও অটোভ্যানগুলোকে তাদের নির্ধারিত স্থানের পরিবর্তে রাস্তার উপর পার্কিং করে রাখতে দেখা গেছে। আবারও মর্মান্তিক দুর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। এ বিষয়ে তারা স্থানীয় প্রশাসনের নজরদারি অব্যাহত রাখার দাবী জানিয়েছেন। ১৪/২/২৬ তারিখ সন্ধ্যা ৭ টায় নজিপুর বাসষ্ট্যান্ড সাপাহার রোড হতে ছবিটি তোলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে