আশাশুনি জামে মসজিদের সভাপতি রবিউলের দাফন সম্পন্ন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫৬ পিএম | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫১ পিএম
আশাশুনি জামে মসজিদের সভাপতি রবিউলের দাফন সম্পন্ন

আশাশুনি পুরাতন জামে মসজিদের সভাপতি রবিউল ইসলাম রবির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারী) বাদ জোহর মাদারদীঘি ময়দানে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। মসজিদের দীর্ঘদিনের সভাপতি রবিউল ইসলাম (৭৬) শুক্রবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। জানাযা নামাজে ইমামতি করেন, নব নির্বাচিত এমপি ম্হুাদ্দিস রবিউল বাশার। আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় নামাজ পূর্ব আলোচনা বক্তব্য রাখেন, পরিবারের সদস্য মশিউল হুদা তুহিন, মরহুমের পুত্র ব্যাংকার শান্ত, ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দীক, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, সাবেক চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম পিন্টু, জামায়াত নেতা নুরুল আফসার মুর্তজা। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ খান, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল ইসলাম, জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আলেম, ইমাম ও সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেন। জানাযা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার জেলার সংবাদ পড়তে