বুধহাটায় বিদ্যুতের তারে লেগে মটরসাইকেলের ২ যাত্রী আহত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫৩ পিএম
বুধহাটায় বিদ্যুতের তারে লেগে মটরসাইকেলের ২ যাত্রী আহত

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বাঁশের খুটিতে নেওয়া বিদ্যুৎ লাইনের তারে স্পর্শ করে দুই মটর সাইকেল আরোহি আহত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে বুধহাটার নওয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নওয়াপাড়া গ্রামের নজরুল ইসলাম বিদ্যুত লাইন থেকে বাঁশের খুটি ব্যবহার করে ব্যস্ততম মেইন সড়ক পার করে দোকান ঘরে বিদ্যুত সংযোগ নেয়। বাঁশের খুটির তার নিচে নেমে গেলে কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আশরাফুল একজন যাত্রী পিছনে নিয়ে মোটর সাইকেলে যাবার সময় ঘটনাস্থলে পৌছলে তারে জড়িয়ে বিদ্যুতায়িত ও দুর্ঘটনা কবলিত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে