বাজিতপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩১ পিএম | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০৩ পিএম
বাজিতপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৪) বিকেলে বাজিতপুর বাঁশ মহল এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়া। সমাবেশে বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ূম খাঁন হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, নিকলী উপজেলা বিএনপির সভাপতি বধরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক হেলিম তালুকদার, জেলা বিএনপির সাবেক সদস্য বদরুল আলম শিপু, জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট শাহ-আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহামুদ আলম লিটন, কৈলাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল করিমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের লোকজনের ভোটে স্বতন্ত্র প্রার্থী ‘হাঁস’ মার্কা বিজয়ী হয়েছেন। তারা আরও বলেন, বাজিতপুর-নিকলী এলাকায় বিএনপিকে সংগঠিত করার ক্ষেত্রে দলের মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকবে। বক্তারা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কেউ ভয় পাবেন না। সকল দমন-পীড়ন মোকাবিলা করে বাজিতপুর-নিকলীতে বিএনপিকে পূর্ণঘটিত করা হবে। প্রতিবাদ সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে