সাতক্ষীরাবাসী আজ বড়ই হতভাগা- মজলুম নেতা সাতক্ষীরা-১ তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব যখন কারাগারে বন্দি, তখন তাঁর সহধর্মিণী, আইনজীবী অ্যাড.শাহনারা পারভীন বকুল তালা-কলারোয়াসহ সাতক্ষীরা জেলার মানুষের জন্য স্বামীর শুন্যতা পূরণে রাতদিন পরিশ্রম করে গেছেন। সমস্ত মামলা গুলোও তিনি মুখ করেছেন আইনজীবী হিসাবে। সাতক্ষীরার চারটি আসনে নারীদের অবদান ভুলে গিয়ে আমরা চরম মাসুল দিচ্ছি বলেও জানান । অথচ সেই নারীরাই ছিলেন আমাদের উন্নয়ন ও আশার আলো। তাই সাতক্ষীরার মানুষের শেষ ভরসার স্থান হয়ে, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মজলুম নেতা হাবিবুল ইসলাম হাবিব এর সহধর্মিণী শাহনারা পারভীন বকুলকে মনোনয়ন দেওয়ার দাবি সাতক্ষীরা বাসীর। মরহুম বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর জাগরণে যে দৃষ্টান্ত রেখেছেন, তা যেন সাতক্ষীরায় আলোকবর্তিকা হয়ে কাজ করার সুযোগ পান বকুল। তালা-কলারোয়ার তথা সাতক্ষীরার মানুষ এই আবেদন জননেতা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণে পৌঁছে দিতে চায় সকলে। আরোও বলেন আসুন, আমরা সকলে এই আবেদন জোরদার করি-সাতক্ষীরার নারীর অধিকার ও মানুষের মায়ার প্রতীক হয়ে অ্যাড.শাহনারা পারভীন বকুলকে সংরক্ষিত আসনে এমপি করার জন্য দাবী তুলেছে জেলাবাসী।