কমলগঞ্জে দূস্কৃতিকারীদের দেওয়া আগুনে খড়ের গাঁদা পুড়ে ছাই

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৪৫ পিএম
কমলগঞ্জে দূস্কৃতিকারীদের দেওয়া আগুনে খড়ের গাঁদা পুড়ে ছাই

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার  ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সিবাড়ী সংলগ্ন শ্রী শ্রী মঙ্গলচন্ডী বাড়ির সেবায়েত আশিষ চক্রবর্তীর খড়ের গাদা দূস্কৃতিকারীরা রাতের আধারে জ্বালিয়ে দিয়েছে । ঘটনাটি ঘটেছে  শনিবার (১৪ ফেব্রুয়ারী) রাত আনুমানিক  ১০টার দিকে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন  মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী , রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার,  কমলগণ্জ থানার পুলিশের এসআই মিঠু রায়,  ইউপি সদস্য জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলাপকালে পুলিশের এসআই  মিঠু রায়  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেছি  এবং তদন্ত চলমান আছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয় নাই।

আপনার জেলার সংবাদ পড়তে