ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি দলীয় প্রার্থী শাহ রিয়াজুল হান্নান দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ১৫ ফেব্রুয়ারি রোববার দুপুরে দলীয় কার্যালয়ে সাক্ষাতের সময় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী কাপাসিয়া বিএনপির অভিভাবক শাহ রিয়াজুল হান্নানের পরাজয়ে এসময় নেতাকর্মীদের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তিনি সবাইকে শান্তনা দিয়ে ধৈর্য ধারণের অনুরোধ জানান।পরে আসন্ন পবিত্র মাহে রমজানে দলের পক্ষ থেকে প্রত্যেক ইউনিয়নে আলাদা ইফতার মাহফিল ও দোয়ার আয়োজনে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে নির্বাচন পরবর্তী দলীয় নেতা কর্মীদের কোনো ধরনের উস্কানিতে যথেষ্ট ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। অতিউৎসাহী হয়ে কেউ যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সবাইকে সতর্ক করে দেয়া হয়েছে।
এছাড়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ১৯ মোতাবেক ভোটগ্রহণ সমাপ্তির ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনি এলাকায় ব্যবহৃত নিজ নিজ প্রচারণা সামগ্রী প্রার্থী নিজ দায়িত্বে অপসারণ করিবেন মর্মে নির্দেশনা রয়েছে।
তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিএনপি দলীয় প্রার্থীর সকল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের জন্য দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের নির্দেশনার পাশাপাশি বিনীতভাবে অনুরোধ করা হলো।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক আফজাল হোসাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপির ১১ টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।