ফুলবাড়ীতে চাচার কোদালের আঘাতে ভাতিজা আহত

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) :
| আপডেট: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩৭ পিএম | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩৭ পিএম
ফুলবাড়ীতে চাচার কোদালের আঘাতে ভাতিজা আহত

চাচার হাতের কোদালের আঘাতে ভাতিজার মাথার খুলি ভেঙ্গেছে। গুরুতর আহত ভাতিজা এখন মুত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।  গুরুতর আহত ভাতিজা আব্দুর রশিদ (৩৮) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদরের পশ্চিম চন্দ্রখানা ভুতমারী গ্রামের আলী হোসেনের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় রোগী সুস্থ্য না হওয়ায় এখনো পরিবার থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের বিক্রি করা ৮ শতাংশ জমি নিয়ে আপন দুইভাই আলী হোসেন ও আকবর আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। আলী হোসেনের ছেলে আব্দুর রশিদ ওই ৮ শতাংশ জমি তার দাদি আলী জনের কাছ থেকে রেজিষ্ট্রি করে নেয়।  জমিটি নিজেদের দখলে নিলেও ওই জমিকে নিজের দাবি করে আব্দুর রশিদের চাচা আলী আকবর গং জোড়পূর্বক দখলে নিলে সংঘাত বাড়ে। এই আলোকে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ওই জমিতে বোরো ধান চাষের জন্য আলী আকবর পানি নিলে আলী হোসেনের ছেলে আব্দুর রশিদ বাঁধা দেয়। এতে চাচা-ভাতিজার মধ্যে কথাকাটির এক পর্যায়ে চাচা আলী আকবর তার হাতে থাকা কোদাল দিয়ে ভাতিজা আব্দুর রশিদের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ভাতিজা আব্দুর রশিদ।  ছেলেকে উদ্ধারের জন্য আব্দুর রশিদের পিতা আলী হোসেন ছুটে আসলে তাকেও পেটায় আলী আকবর গংরা। পরে এলাকাবাসী ছুটে এসে বাবা ও ছেলেকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।  এরমধ্যে আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে পরীক্ষার পর দেখা যায় আব্দুর রশিদে মাথার খুলি ভেঙ্গে তার মাথার মারাত্বক ক্ষতি সাধন হয়েছে। এতে তার জীবন হয় চরম আশঙ্কাগ্রস্ত। পরিবারটি অভাবী হওয়ায় চিকিৎসা খরচও চালানো অসম্ভব ব্যাপার হয়ে দ্বারায়। তার এই অবস্থায় এলাকার সচেতন তরুণ-যুবকরা পয়সা খালেকশন করে চিকিৎসার জোগানের চেষ্টা চালাচ্ছেন। তবে আব্দুর রশিদ স্বাভাবিক জীবনে ফিরবেন কিনা সন্দেহ প্রকাশ করেন এলাকাবাসী।

আপনার জেলার সংবাদ পড়তে