সাতক্ষীরা-০৩ আসনের নবনির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার বুধহাটায় মতবিনিময় সভা করেছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আলোচনা রাখেন, নব নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার। এসময় উপজেলা নায়েবে আমীর নূরুল আফসার মোরতাজা, মনজিদের ইমাম মাওঃ আঃ ওহাব প্রমুখ উপস্থিত ছিলেন।