ফারজানা আক্তার (২৪) এক গৃহবধু ঝালকাঠি থেকে তার স্বামীর সঙ্গে ঢাকার কেরাণীগঞ্জে চিকিৎসার উদ্দেশ্যে তার শ্বশুরবাড়ির ভাড়া বাসায় আসেন। গত ১৮ জানুয়ারি রাতে অন্য কেউ না থাকার সুযোগে ভিকটিমের ভাসুর মোঃ সবুজ খলিফা (৩৬) ভিকটিমকে পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয় (মামলা নং-৩৬, তারিখ-১৯/০১/২০২৬ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড)। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।গত ১৪ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ১টার দিকে র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৭ এর সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়িং থানাধীন পশ্চিম মাদারবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর এই হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ সবুজ খলিফা (৩৬), পিতা- আবুল কালাম, সাং- মনোহরপুর, থানা- রাজাপুর, জেলা- ঝালকাঠি’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।