সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, হতাহত...

এফএনএস নিউজ ডেস্ক: | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪৪ পিএম
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, হতাহত...

রাজধানীর সাভারে হানিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নেবাতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল উদ্দিন ফিলিং স্টেশনের সামনে রোববার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এটা যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা এখনি বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তথ্যনুযায়, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকার কফিল পেট্রোল পাম্পের সামনে আরিচাগামী লেনে একটি হানিফ পরিবহনের বাস দাঁড়িয়ে ছিল। বাসটি নতুন ও ওয়ারিংয়ের কাজ চলছিল। হঠাৎ ওই বাসে পথচারীরা আগুন জ্বলতে দেখেন। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবু হানিফ বলেন, “প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগতে পারে।”

আপনার জেলার সংবাদ পড়তে