জেলায় শ্রেষ্ঠ হলেন শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:২৯ পিএম
জেলায় শ্রেষ্ঠ হলেন শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম

আজ সোমবার সকাল ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন। সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৬ সালের জানুয়ারি  মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) জহিরুল ইসলাম মুন্না। শ্রীমঙ্গল থানা সুত্র জানায়,  জানুয়ারি ২০২৬  মাসে আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিস্পত্তি  এবং  থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট ও প্রশংসা পত্র পান তিনি। পুলিশ সুপার মহোদয় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্নার হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে