সিংড়ায় যুবদলের নেতা বহিষ্কার

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) :
| আপডেট: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৪৯ পিএম | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৪৯ পিএম
সিংড়ায় যুবদলের নেতা বহিষ্কার

আট বছর আগের মারধর ফিরিয়ে দিয়ে নাটোরের সিংড়ার এক যুবদল নেতা বহিষ্কার হয়েছেন। সেই যুবদল নেতার নাম শামীম হোসেন। সে উপজেলার ছাতারদীঘি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন। রোববার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনাচারের কারণে যুবদল নেতা শামীম হোসেনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত নেতৃবৃন্দের কোন ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য গত শনিবার সকাল ১০ টায় সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজারে ছাতারদীঘি ইউনিয়নের আ’লীগের সাবেক চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দকে আট বছর আগের চড়-থাপ্পড়, কিল-ঘুসি ফিরিয়ে দিয়ে আলোড়ন সৃষ্টি করেন যুবদল নেতা শামীম হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে