ভূরুঙ্গামারীতে ধারালো অস্ত্রের কোপে রাজন গুরুতর আহত

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৫৯ পিএম
ভূরুঙ্গামারীতে ধারালো অস্ত্রের কোপে রাজন গুরুতর আহত
ভূরুঙ্গামারী সাদ্দাম মোড় ব্যবসায়ী ও ছিট পাইকেরছড়া ১ নং ওয়ার্ডের নিবাসী রাজন ষ্টোরের স্বত্ত্বাধিকারী রাজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করে তানভীর। সে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের লুৎফর মাষ্টারের ছেলে। ১৪ ফেব্রুয়ারী শনিবার ভূরুঙ্গামারী হাটের দিন ছিল। রাজন বহুরাত দোকাদারী করে মটর বাইকে বাড়ি যাওয়ার সময় তানভীর বায়না ধরে সে তার সাথে যাবে। তানভীরের সাথে রাজনের বন্ধুর মত সম্পর্ক। রাজন বাড়ি যাওয়ার সময় প্রায় ৬০/৭০ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন সাথে নেয়। তানভীর তখন দোকানেই ছিল। রাজন মটর বাইক নিয়ে রাত দু'টার দিকে বাড়ি যাওয়ার সময় তানভীর বলে আমাকে বাইকে নেও, আমি সামাদের ঘাট যাব। বিশ্বাস করে রাজন তানভীরকে বাইকে উঠায়। মতি মোহরীর রাড়ির সামনে ইসলামুল হাজির বাঁশঝাড়ের কাছে আসলে তানভীর রাজনকে কোপ মারে। কোপ খেয়ে রাজন মাটিতে পড়লে টাকা মোবাইল নিয়ে আবার কয়েকটি কোপ মারে। তখন রাজন অচেতন হয়। একটু পরেই রাজনের জ্ঞান ফিরে এলে সে দাঁড়ায় এবং তানভীর আবার কোপার চেষ্টা করলে রাজন দৌঁড় দিয়ে কালাম মিস্ত্রির বাড়ির সামনে চিৎকার করলে লোকজন ছুটে আসে। পরে রাজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রাজনের জ্যাঠাত বড় ভাই আজাদুল আলম বলেন, ডাক্তার বলেছে ওর অবস্থা ভালো নয়। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। তানভীরের বাবা লুৎফর রহমান মাষ্টার বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না তবে রাজনের চাচা আমার নিকট এসেছে। আমি তাকে চিকিৎসার কথা বলেছি। তানভীর এখন গ্রামের বাড়িতে
আপনার জেলার সংবাদ পড়তে