নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি’র তিন সহযোগি সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। গত শনিবার(১৪ ফেব্রুয়ারী) আলাদাভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনগুলো বিলুপ্ত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুকে)প্রচার হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় সিদ্ধান্ত মোতাবেক উপজেলার চন্ডিগড় ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্রদল,যুবদল ও সেচ্ছাসেবক দলের বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হল। পাশাপাশি বিজ্ঞপ্তিতে হুশিয়ারী করে দেওয়া হয় যে,বিলুপ্ত করে দেওয়া কমিটির কোন নেতা-কর্মী রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোন ধরনের দলীয় সামাজিক বিশৃংখলা সৃষ্টি করলে উপজেলা যুবদল,ছাত্রদল ও সেচ্ছাসেবক দল এর দায়ভার নিবেনা। সংগঠন গুলোর পক্ষথেকে জনসাধারণের উদ্দেশ্যে বলা হয় যে,যদি কেহ দলের নাম ব্যবহার করে কোন প্রকার বিশৃংখলার সৃষ্টি করে তাহলে তাদেরকে আইনের হাতে সোপর্দ করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
যুবদলের প্রেস বিজ্ঞপিতে স্বাক্ষর করেছেন উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম কাইয়ুম ও সদস্য সচিব ইউসুফ খান। ছাত্রদলের প্রেসবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিরঞ্জন দেবনাথ ও সদস্য সচিব আলমগীর হোসেন এবং সেচ্ছাসেক দলের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মীর্জা এস এ নজরুল ইসলাম ও সদস্য সচিব হিমেল সরকার। তিনটি প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় ১৪ ফেব্রুয়ারী থেকে বিলুপ্ত হওয়া কমিটির কোন নেতা-কর্মী কোথাও তাদের পদ পদবী ব্যবহার করতে পারবেনা।