হাটহাজারী শিক্ষা প্রতিষ্ঠানে স্টোর স্থাপনের জন্য চেক হস্তান্তর

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১৩ পিএম
হাটহাজারী শিক্ষা প্রতিষ্ঠানে স্টোর স্থাপনের জন্য চেক হস্তান্তর

চট্টগ্রামের  হাটহাজারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের জন্য গতকাল সোমবার প্রতিস্ঠান প্রধানের নিকট চেক হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন তাঁর কার্যলয় থেকে  এই চেক আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। দূর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে সততা স্টোর স্থাপনের জন্য প্রতিষ্ঠান নিধারন করা হয়েছে। ভবিষ্যত প্রজন্মকে সৎ, নিষ্ঠাবান ও নৈতিক ভাবে দূর্নীতি মুক্ত করতে সরকারের পক্ষ দেশের প্রত্যেক উপজেলার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর করার প্রথা চালু করা হয়েছে। একটি দূর্নীতি মুক্ত দেশ করা গেলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। এই দৃষ্টিকোন থেকে সততা স্টোর করার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহন করেন। সততা স্টোরের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ মুসলিম উদ্দিন,  উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা যথাক্রমে অধ্যাপক আবু জাহেদ, এইচ এম মনসুর আলী, কেশব কুমার বড়ুয়া। তাছাড়া গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব কর্মকর্তা খোরশেদ আলম শিমুল, মোহাম্মদ আলাউদ্দিন।

আপনার জেলার সংবাদ পড়তে