পলাশবাড়ীতে

মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার রোধে আলোচনা সভা

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৯ পিএম
মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার রোধে আলোচনা সভা

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পলাশবাড়ী পৌরশহরের স্থানীয় পল্লী অগ্রগতি সংস্থার আয়োজনে অত্র সংস্থার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পল্লী অগ্রগতি সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোছা. লিপি খাতুনের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিল্লুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক ফজলুল হক দুদু, প্রেস কাব পলাশবাড়ীর সভাপতি মন্জুর কাদির মুকুল, সাংবাদিক নুরুল ইসলাম, বাংলাদেশ প্রেস কাব সভাপতি আমিরুল ইসলাম কবির, গণ উন্নয়ন কেন্দ্রের পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক মোছা. রুপসা বেগম, পল্লী অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার গোলাজার রহমান রাজিব প্রমুখ। এসময় শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন। সভাটির সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী মহিলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারি অধ্যাপক জহির উদ্দিন হাওলাদার।

আপনার জেলার সংবাদ পড়তে