নেত্রকোনার দুর্গাপুরে মাদক সেবনের দায়ে দুই যুবক’কে এক মাস করে কারাদন্ড ও এক হাজার টাকা করে অর্থদন্ড প্রদান দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দক্ষিনপাড়া এলাকার আশ্রয়ন প্রকল্পে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ দন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলো রাশেদুল ইসলাম (২১) ও আলাল মিয়া (২৮) তারা ওই এলাকার বাসিন্দা।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ দক্ষিনপাড়া আশ্রয়ন প্রকল্পে অভিযান পরিচালনা করেণ। এ সময় মাদক সেবনে থাকা অবস্থায় রাশেদুল ইসলাম ও আলাল মিয়া’কে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ এবং আলামত উদ্ধার করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেণ। অভিযানকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. কামরুল হাসান,ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান ও তাদের টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের প্রত্যেক’কে এক মাস করে কারাদন্ড ও এক হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেণ। তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদক দ্রব্য ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।