জনতা ব্যাংক পিএলসি. কুলিয়ারচর শাখার নতুন ব্র্যান্ডিং উদ্বোধন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:১৮ পিএম
জনতা ব্যাংক পিএলসি. কুলিয়ারচর শাখার নতুন ব্র্যান্ডিং উদ্বোধন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জনতা ব্যাংক পিএলসি. শাখার নবায়নকৃত ব্র্যান্ডিংয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহের মহাব্যবস্থাপক ফারজানা খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপমহাব্যবস্থাপক মো. মোয়াজ্জেম হোসেন, কুলিয়ারচর উপজেলার নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার এবং কিশোরগঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মামুনুর রশিদ তরফদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি., এরিয়া অফিস, কিশোরগঞ্জের উপমহাব্যবস্থাপক আলী আহমেদ।

মহাব্যবস্থাপক ফারজানা খালেক বলেন, নতুন ব্র্যান্ডিংয়ের মাধ্যমে গ্রাহকসেবায় আধুনিকতা ও আস্থার নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা ব্যাংকের সেবা আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি আয়োজন করে জনতা ব্যাংক পিএলসি., কুলিয়ারচর শাখা, কিশোরগঞ্জ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে