বিরলে সিয়াম বাজাজ মোটরস এর শোরুমের উদ্বোধন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫১ পিএম
বিরলে সিয়াম বাজাজ মোটরস এর শোরুমের উদ্বোধন

দিনাজপুরের বিরল পৌর শহরের প্রাণকেন্দ্র বিরল বাজার বকুলতলার মোড় হাসপাতাল রোডে সিয়াম বাজাজ মোটরসাইকেলের নতুন শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শোরুমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরল উপজেলা শাখার  সভাপতি মোঃ বাবুল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আমির হাফেজ মোঃ আব্দুর রশিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সিয়াম বাজাজ মোটরস এর নতুন শোরুম চালুর মাধ্যমে বিরলে আধুনিক ও মানসম্পন্ন মোটরসাইকেল সেবা আরও সহজলভ্য হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। শোরুমের স্বত্বাধিকারী (প্রোঃ) মোঃ আলহাজ্ব শাহাজান আলী সকল অতিথি ও উপস্থিত শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানই হবে তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শোরুমের সার্বিক সফলতা কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে