মেলান্দহে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫১ পিএম
মেলান্দহে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

 জামালপুর মেলান্দহ এনআরসি আইডিয়াল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৭ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসএমসি’র সভাপতি কারি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা স্কাউটস সহকারি কমিশনার ও বাংলা ভাষা আন্দোলন মেলান্দহ শাখার আহবায়ক মোরশেদুল আলম, এনআরসি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও এসএমসির সদস্য ডা. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ খলিলুর রহমান, আইনুল শেখ, আ: সাত্তার, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক নূরুন্নবী ইসলাম, সহকারি শিক্ষক হাফেজ মাও. আরিফুল ইসলাম, হাফেজ তোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে