নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতে বসন্ত বরণ ও পিঠা উৎসব

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫২ পিএম | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫২ পিএম
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতে বসন্ত বরণ ও পিঠা উৎসব

রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-এর বাংলা, ইংরেজি ও আইন বিভাগের যৌথ উদ্যোগে ক্যাম্পাসে বর্ণিল আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত পদচারণায় পুরো ক্যাম্পাস হয়ে ওঠে আনন্দময় ও মুখরিত। পিঠার সুগন্ধ, বসন্তের রঙিন সাজসজ্জা আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসে সৃষ্টি হয় এক অনন্য মিলনমেলা।  

আপনার জেলার সংবাদ পড়তে