ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্প্রতি দিনব্যাপী স্কুল মাঠে সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ।
ক্রীড়ানুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।