প্রতিশ্রুত সময়ে শান্তিপূর্ণভাবে "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন" সম্পন্ন করায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস, জেনারেল ওয়াকার উজ জামান সেনা প্রধান, প্রধান নির্বাচন কমিশনার, বিমান বাহিনী প্রধান, নৌ-বাহিনী প্রধান, বিজিবি প্রধান, বাংলাদেশ পুলিশ প্রধান, র্যাব প্রধান, বিচার ও শাসন বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীকে সাধুবাদ জানিয়েছে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ। একই সঙ্গে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সংস্থার শীর্ষ নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম চেয়ারম্যান, বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ ও সাবেক ভাইস চ্যান্সেলর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আবুল কাশেম চৌধুরী ভাইস চেয়ারম্যান, গাজী মোশাররফ হোসেন মহাসচিব, অধ্যাপক ড. গাজী হারুন-অর-রশীদ ভাইস চেয়ারম্যান, ইমাম জাফর শিকদার ভাইস চেয়ারম্যান, মুসা মোহাম্মদ সহকারী মহাসচিব, ডা. সাইফুল আজম রঞ্জু সহকারী মহাসচিব, ডা. আশফাকুর রহমান সহকারী মহাসচিব, বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং সকল অংশীজনের সহযোগিতায় নির্ধারিত সময়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য আমরা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই।পাশাপাশি নির্বাচনে বিজয়ী সকল সংসদ সদস্য ও নবনির্বাচিত মন্ত্রীপরিষদবর্গ মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কে অভিনন্দন জানিয়ে তারা বলেন দেশের মানুষ যে রায় দিয়েছে তা বাস্তবায়নে এখন বড় দায়িত্ব কাধে নিতে হবে। আমরা আশাকরি তারেক রহমানের বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে জন আকাঙ্খা ৩১ দফা বাস্তবায়ন বাংলাদেশ থেকে চিরতরে গুম, খুন, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ এর আগামী বাংলাদেশে প্রতিটি নাগরিক অধিকার ও মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি একটি দুর্নীতিমুক্ত, সুশাসনের ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই হবে নতুন সরকারের প্রধান অঙ্গীকার।