শোভনালী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১৯ পিএম
শোভনালী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০.৩০ টায় শোভনালী ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা সিটি আইপি সদস্য কনক চন্দ্র মন্ডলের পরিচালনায় ইউপি চেয়ারম্যান মাওঃ মোঃ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য সচিব ও ইউ পি সচিব মোঃ মতিউর রহমান বিগত সভার সিদ্ধান্ত পাঠ ও অগ্রগতি পর্যালোচনা করেন। ‎সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, মোঃ নাসির উদ্দিন, নাসিমা খাতুন, আনসার ভিডিপি টিম লিডার মোঃ আবুল হোসেন, পঃপঃ পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা, ইউনিয়ন সমাজকর্মী জ্যোৎস্না ইয়াসমিন, সহকারী শিক্ষক পলাশ কুমার মন্ডল, রূপান্তরের প্রোগ্রাম অফিসার দিপ্তী রায় ও কমিউনিটি ফ‍্যাসিলিটেটর কুমারেশ মন্ডল প্রমুখ। ‎সভায় মানব পাচার প্রতিরোধে আগামী দুই মাসের পরিকল্পনায় কমিটির উদ্যোগ এবং সারভাইভার চিহ্নিত করে তাদের সুরক্ষা ও সেবা প্রাপ্তির ক্ষেত্রে বাজেটের অর্থ ব্যয়ের বিষয়ে পরিকল্পনা গ্রহন, উঠান বৈঠক ও মানব পাচার রোধে সচেতনতার জন্য মাইকিং করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। ‎উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগীতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় কার্যক্রমটি পরিচালনা করছে।

আপনার জেলার সংবাদ পড়তে