পাবনার সুজানগর উপজেলা ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার নিয়োগীরবনগ্রামে উক্ত শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় শ্রমিক নেতা দারোগ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক নেতা সুজন শেখ, আব্দুর রশিদ খান, সালাম খান ও বাবুল শেখ। সভায় দীর্ঘ আলোনান্তে সর্বসম্মতিক্রমে উপজেলা শ্রমিক নেতা মোঃ জালাল খানকে সভাপতি, মোঃ বাবুল শেখকে সহ-সভাপতি, মোঃ ফারুক হোসেন হারুনকে সাধারণ সম্পাদক, মোঃ সুজন শেখকে যুগ্ম সম্পাদক, মোঃ তোরাপ আলী শেখকে সাংগঠনিক সম্পাদক, মোঃ দারোগ আলী প্রামাণিককে অর্থ সম্পাদক, মোঃ আব্দুর রশিদ খানকে প্রচার সম্পাদক এবং মোঃ আব্দুস সালাম খানকে দপ্তর সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদী ওই কমিটি গঠন করা হয়।