সৈয়দপুরে বিএনপি সভাপতির ইন্তেকাল

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:০১ পিএম | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:০১ পিএম
সৈয়দপুরে বিএনপি সভাপতির ইন্তেকাল

নীলফামারীর সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি ও কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমান আর নেই। তিনি মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না-- রাজেউন)। মরহুমের নামাজে জানাযা বুধবার বাদ মাগরিক তার নিজ বাসভবন কুজিপুকুরে অনুষ্ঠিত হবে। পরে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে । তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. এস এম ওবায়দুর রহমান,সাংগঠনিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার,সাধারণ সম্পাদক শেখ বাবলু,বিএনপি নেতা কাজী একরামুল হক,আব্দুস সাত্তার পাটোয়ারী, এরশাদ হোসেন পাপ্পু,আবু নাসিম মিঠু, তারিক আজিজ,দিলবর হোসেন,সমাজসেবক ও মানবাধিকার কর্মী ইয়াসিন আলী সরকার,সাংবাদিক ওবায়দুল ইসলামসহ অনেকে। তারা মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।  উল্লেখ্য, রেজাউল করিম লোকমান দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় ঢাকায়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তান,ভাই বোন,আত্নীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

আপনার জেলার সংবাদ পড়তে