চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.আব্দুল হামিদ,রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহহ অন্যরা। সভায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা।