পঞ্চগড়ের আটোয়ারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীর, কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান ও আটোয়ারী থানার প্রতিনিধি এস আই মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সহ-সভাপতি মোঃ আব্দুল্যাহেল বাকী, উপজেলা জামায়াতের আমীর মোঃ ইউনুস আলী খাঁন ও সেক্রেটারী মোঃ খাদেমুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম প্রমূখ। প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাত ১২.০১ মিনিটে উপজেলা সদরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, পরদিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করণ: এবং বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরী ও শহীদ মিনার এই দুই বিষয় নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ উল্লেখযোগ্য।