কয়রায় রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র‌্যালি

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:১০ পিএম
কয়রায় রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র‌্যালি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কয়রা সদরের কপোতাক্ষ কলেজের সামনে থেকে এক র‌্যালি অনুষ্ঠিত হওয়ার পর জিরোপয়েন্ট গিয়ে শেষ হয় । বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায়  উপজেলা জামায়াতের উদ্যোগে এই র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে জিরোপয়েন্টের সামনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  খুলনা জেলা জামায়াতের  আমীর মাওলানা এমরান হুসাইন। এতে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, কয়রা উপজেলা জামায়াতে আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা জিএম রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারী মাওলানা সুজাউদ্দীন আহমেদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর মোঃ মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর মাষ্টার সাইফুল্লাহ হায়দার, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর মৌলভী আবু সাঈদ, বাগালি ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামিদ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে