শৈলকুপায় ওষুধ দিয়ে পেঁয়াজ গাছ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:১৯ পিএম
শৈলকুপায় ওষুধ দিয়ে পেঁয়াজ গাছ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

ঝিনাইদহের শৈলকুপার ধলহরাচন্দ্র মাঠে  মফিজুল ইসলাম নামের এক সাংবাদিকের ৩০ শতক জমির লাগানো পেঁয়াজ ঘাস পোড়ানো  ওষুধ দিয়ে মঙ্গলবার দিবাগত রাতে  পুড়িয়ে দিয়েছে।  বুধবার দুপুরে পেঁয়াজের ক্ষেত দেখতে গেলে এই দৃশ্য দেখা যায়।এতে প্রায় ১লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সাংবাদিক মফিজুল ইসলামের ধারনা। এই ঘটনাটি থানার ওসিকে মৌখিক ভাবে জানান হয়েছে। এ ব্যাপারে কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা  জানান পেঁয়াজ পুড়ানো ঘটনাটি সাংবাদিক মফিজুল ইসলাম আমাকে মৌখিক ভাবে জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে