বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মূখ্য সমন্বয়ক ইউনুসুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদুল ইসলাম সাজু। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সাফফাত আহমেদ তিতাস। যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন ফা-আরদ্বীন রহমান, শামীম হোসেন ও মো. বারি।
সদস্য সচিব করা হয়েছে আঞ্জুমান আরা হক আরশিকে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুনুর রশিদ। যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ইমন রাজ, তানভীর হোসেন রুওনক, রাজু আহমেদ ও আবু ইয়াকুব।
এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ হাসান মিলু এবং সিনিয়র সংগঠক হিসেবে মোকলেছুর রহমান বিজয়। মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ্ সোহানুর রহমান (মো. সোহানুর)। মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন আশরাফুল ইসলাম আযিম এবং সহ-মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন উর্মি খাতুন।
বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।