রাজশাহীতে একটি প্রতিষ্ঠানে বৈধ আমদানি ব্যতীত চোরাই পথে আনা বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় এ অভিযান চালায়বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়।
বিএসটিআই জানিয়েছে, বিএসটিআইয়ের গুণগত মানসনদ ও ছাড়পত্র ছাড়াই এবং বৈধ আমদানি ব্যতীত চোরাই পথে আনা বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির প্রমাণ পাওয়ায় সাহেববাজার আরডিএ মার্কেট এলাকার মুন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সামিয়া রহমান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।