কয়রায় প্রকল্প ও পাইলট কার্যক্রম সাফল্য, চ্যালেজ ও করণীয় বিশ্লেষন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উত্তর বেদকাশী নারী অভিযোজন কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের জিসিএ প্রকল্পের সহযোগীতায় এই বিশ্লেষন সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উত্তরণের শামীম হোসেন, তানিয়া সিদ্দীকা, নুসরাত কনা, মোঃ সবুজ,, অসীমা রানী, সুমা মন্ডল, এনজিও প্রতিনিধি আসাদুজ্জামান, জগবন্ধু, উপকারভোগী লুৎফার রহমান, সীমা রানী মন্ডল প্রমুখ। সভায় বক্তারা বলেন, চলমান প্রকল্পগুলোর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। বিশেষ করে পাইলট কার্যক্রমের আওতায় কিছু নতুন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফলাফল দিতে শুরু করেছে। আরও বলেন, প্রকল্পগুলোর কার্যকারিতা বাড়াতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন, মাঠপর্যায়ে তদারকি বৃদ্ধি এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।