সেনবাগে মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৪৮ পিএম
সেনবাগে মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

সেনবাগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ফেবব্রুয়ারি ২৬ এর আইন শৃঙ্খলা কমিটির সভা বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, সেনবাগ থানার আফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা রাদিয়া আফরোজ, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন, বিএনপি নেতা ওবায়দুল হক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধার মঞ্জুর মোরশেদ আলম,এমএম চৌধুরী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক ওয়াজি উল্লাহ, স্যানেটারী ইন্সেপেক্ট মাহাতাব উদ্দিন প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে