কিশোরগঞ্জের নিকলী উপজেলা হল মিলনায়তনে আজ বুধবার বিকেলে সমবায় অধিদপ্তরের অধিনে এ উপজেলার ৩০ জন সমবায়ীদের ১দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালার সভাপতিত্ব করেন, নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ দত্ত। ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সমবায়ীদের সমবায়ের দিক নির্দেশনা তুলে ধরা হয়। এ সময় বক্তব্য রাখেন, সমবায় অফিসার সালেহা খাতুন, জেলা সমবায় প্রশিক্ষক অলকা আক্তার, বাজিতপুর উপজেলা সমবায় অফিসার এরশাদ রিকাবদার, প্রশিক্ষক সাইদুর রহমান প্রমুখ।