নাসিরনগরে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপনে সভা

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৫৫ পিএম | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:২৭ পিএম
নাসিরনগরে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপনে সভা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন। সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি   মহান ২১ ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সামিউল বাছির,থানার ওসি তদন্ত  কৃষ্ণলাল ঘোষ,উপজেলা প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান,উপজেলা পল্লী বিদ্যুেতর ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকি,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোহাম্মদ রাফিজ মিয়া,বীর মুক্তিযোদ্ধা কালন চৌধুরী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সাত্তার,সাধারণ সম্পাদক বিএম গিয়াস উদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ,আলোচনা সভা ও  দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মাধ্যমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় শেষে  ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে