আত্রাইয়ে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে গাড়ী ছিনতাই

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১৮ পিএম
আত্রাইয়ে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে গাড়ী ছিনতাই

নওগাঁর আত্রাইয়ে সাজু হোসেন (২৬) নামে এক ভ্যান চালক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে অটো-চার্জার ভ্যানগাড়ী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত সাজুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে উপজেলার শিকারপুর এলাকায় এঘটনা ঘটে। আহত সাজু আত্রাই উপজেলার খোঞ্জর গ্রামের কাজুমদ্দীনের ছেলে। এঘটনায় থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। আহত সাজুর মা জাহানারা বিবি ও বোন কুহিলি খাতুন জানান,সাজু অটো-চার্জার ভ্যানগাড়ী চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। বুধবার দুপুরে খাবার খেয়ে ভ্যান গাড়ী নিয়ে ভাড়া মারার জন্য বাড়ী থেকে বের হয়। এর পর তিনজন যাত্রী এসে তার ভ্যানে ওঠে। এর পর আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় ঘোরা ফেরা করে। এক পর্যায়ে রাত পৌনে ৮টা নাগাদ বৈঠাখালীর শিকারপুর এলাকায় এসে ভ্যানে থাকা ওই যাত্রীরা ভ্যান ছিনিয়ে নেয়ার চেষ্টার করে। এসময় বাধা দিলে তাকে পিটিয়ে গুরুত্বর জখম করে রাস্তার পাশে ফেলে রেখে ভ্যানগাড়ী নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে রাস্তা দিয়ে চলাচল করা লোকজন দেখতে পেয়ে সাজুকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে আত্রাই উপজেলা হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে সাজুর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সাজুর মা জাহানারা বিবি আরো জানান,সাজুর মাথা এবং শরীরের বিভিন্নস্থানে যে আঘাতগুলো করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে আঘাতগুলো করেছে। এঘটনার সুষ্ঠুৃ বিচার দাবি করেছেন মা জাহানারা বিবি। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন,এঘটনা জানার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এঘটনার সুষ্ঠু তদন্তসহ জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।