আশাশুনি উপজেলার বড়দলে খ্রীস্টান মিশনারীর অসহায় কিছু পরিবার প্রতিপক্ষের মিথ্যা-ষড়যন্ত্রমূলক মামলা ও রোষানলে চরম বিপাকে রয়েছে। মিথ্যা মামলা ও হয়রানীর শিকার আচারী, মন্ডল, নাগ ও গাইন পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে অত্যাচার ও হুমকী ধামকী দিয়ে অশান্ত করে তুলছে এলাকাকে। গত ১৬ ফেব্রুয়ারী খ্রীস্টান পল্লীর এক নারীকে মেরে আহত করা হয়েছে। এব্যাপারে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। বড়দল খ্রীস্টান পাড়ার পৌল আচারীর কন্যা লিপি আচারী বাদী হয়ে একই গ্রামের জকিম সিং এর ছেলে জেম সিং, মৃত মনা সিং এর ছেলে জকিম সিং, আলবিনাে সিং ও জগদীশ সিংকে বিবাদী করে দায়েরকৃত জিডি সূত্রে জানাগেছে, বাদী ও বিবাদীদের বাড়ী একই গ্রামে পাশাপাশি। স্থানীয় বিভিন্ন বিষয় ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বাদী ও তার পরিবাবের লোকজনের সাথে শক্রতা সৃষ্টি করে বিবাদীরা তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছে। প্রায় সময় অশ্নীল ভাষায় গালিালাজ ও মারধর করতে উদ্যাত হয় এবং জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে থাকে। বিবাদীরা জায়গা জমি সংক্রান্ত বিষয়ে বাদীর পরিবারের পুরুষদের নামে মামলা করায় অধিকাংশ পুরুষ জেল হাজতে আছে।বাড়ীতে বাদী ও বাদীর মা-কাকিমারা থাকে। ঘটনার দিন সকাল ৯ টার দিকে বাড়ীতে কোন পুরুষ লােক না থাকার সুযোগে বিবাদীরা বাদীর বসত বাড়ীর সামনে রাস্তায় গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদী মৌখিক ভাবে প্রতিবাদ করায় বিবাদীরা তাকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে। পাশের লোকজন ছুটে আসলে বিবাদীরা বাদী ও পরিবারের কাউকে রাস্তাঘাটে পেলে মান অপমান, মারধর ও খুন জখম করবে, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে মর্মে হুমকি ও ভয়ভাতি প্রদর্শন করে চলে যায়। পরিবারের সদস্যরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। জনপদের খোকন মন্ডল, জোহন আচারী, অনিমা মন্ডল, দিপালী মন্ডল, আগাথা মন্ডল, আরতি আচারী, স্মৃতি, রানু মন্ডল, বিদোগী নাথ, লতা মন্ডল, মাবি আচারী জানান, জগদীশ সিং, আলবিনাে সিং, জকিম সিং দিং এর অত্যাচারে আমরা অতিষ্ট। তারা ষড়যন্ত্র করে জমি নিতে চাইছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও জব্দ করতে চাইছে। আমরা শান্তি চাই। অপরাধীদের বিচার চাই। চার্চের পালক পুরোহিত জুয়েল ম্যাগ ফিল জানান, আমি সম্প্রতি এসেছি। জমি সম্পূর্ণ মিশনের। সব মিলিয়ে যতদুর জানি জমি ধর্মপল্লীর। মিশনের ফাদার জমি কিনে অসহায়দের ভাগ করে দিত। জমি অন্য কেউ কেনে নাই। ওদের নামে রেকর্ড হওয়ায় রেকর্ড সংশোধনের মামলা করা হয়েছে। মামলাটি চলমান আছে। ফাদার ফিলিপ মন্ডল মামলার বাদী।