বিরলে সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫৬ পিএম
বিরলে সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

বিরল উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রয় করা হয়েছে। ১ম দিনে ডিম, দুধ, শশা, লেবু, টমেটো, কাঁচা মরিচ, সীম, বেগুন ও স্কয়াশ বিক্রয় কেন্দ্র এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের সামনে বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি, মোঃ বরকত উল্লাহ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আখতারুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, ৫নং বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। বিক্রয় কেন্দ্র হতে ডিম প্রতিটি ৮ টাকা, দুধ প্রতি লিটার ৭৫ টাকা, শসা প্রতি কেজি ৬৫ টাকা, পাকা লেবু প্রতি পিস ১৩ টাকা ও কাঁচা লেবু প্রতি পিস ১৬ টাকা, টমেটো প্রতি কেজি ৩৫ টাকা, সীম প্রতি কেজি ২৮ টাকা, বেগুন প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা মরিচ প্রতি ১৩০ টাকা সরবরাহ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর সহযোগিতায় পবিত্র রমজান মাস ব্যাপী এই কেন্দ্রে সুলভ মূল্যে নিত্যপণ্য সরবরাহ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পার কথা ব্যাক্ত করে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক জানান, আমরা সীমিত পরিসরে ব্যবস্থা নিয়েছি। এটা যদি ব্যাবসায়ীগণ সকলে এগিয়ে আসেন তবে সর্বত্র বাস্তবায়ন সম্ভব। আমরা সমাজে মেসেজ পৌঁছাতে এই কার্যক্রমটি গ্রহণ করেছি। সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ জানান, বাজারে প্রতিদিন দ্রব্যমূল্য উঠানামা করে। আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয় এবং বিক্রয়ে সামঞ্জস্য রাখার লক্ষ্যে উদাহরণসরূপ এই বিক্রয় কেন্দ্রটি চালু করেছি। 

আপনার জেলার সংবাদ পড়তে