পবীত্র মাহে রমজানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সর্বত্রে অসাধূু ব্যবসায়ীরা খাবারের বিভিন্ন পন্যের দাম বাড়িয়ে দিয়েছে। দুধের লিটার প্রতি দ্বিগুন মূল্য বৃদ্ধি এখানে আলোচনার সৃষ্টি হয়। পিঁয়াজ, ভোজ্য তেল, দেশি মুরগী ব্রয়লার, ফলসহ নানা জতীয় খাবারের পন্য এখানে ৭ দিন আগের মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। ্এরমধ্যে রোজাদারদের জন্য অতি গুরুত্বপূর্ণ খাবারপন্য দুধ কিনতে মানুষ দিশেহারা। রমজান শুরুর ৩ দিন আগে এখানকার হাট-বজারে প্রতি লিটার দুধ ৫০ থেকে ৬০ টাকায় প্রতি লিটার বিক্রি হলেও রমজান শুরুর আগের দিন থেকে এখানকার হাট-বাজারে প্রতি লিটার দুধ বিক্রি করা হচ্ছে ৮০ থেকে ১১০ টাকায়। যা ৩ দিন আগের বাজার মূল্যের চেয়ে দ্বিগুন। বৃহস্পতিবার উপজেলা বাজার মনিটরিং বিষয়ক মতবিনিময় সভায় রমজানে উপজেলার খাদ্যপন্যের মধ্যে দুধের অধিক মূল্য বৃদ্ধির বিষয়টি আলোকপাত করা হয়েছে। ইউএনও, এসিল্যান্ড ও থানার ওসির সামনে দুধের মূল্য বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধিরা। স্থানীয় দুধ ক্রেতা আফজাল হোসেন জানান, রমজান শুরুর আগে ফুলবাড়ী বাজারে প্রতিলিটার দুধ তিনি ৬০ টাকা দরে কিনতেন। একজন দুধ বিক্রেতা তার কাছে নিয়মিত এক লিটার বা তারও বেশি পরিমান দুধ বিক্রি করতেন। কিন্তু রমজান শুরুর পর ওই দুধ বিক্রেতা তাকে আর ওই পূর্বের মূল্যে দুধ দিচ্ছেনা। এ ব্যাপারে ফুলবাড়ী ইউএনও দিলারা আকতার জানান, রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। তিনি এ সময় বাজার বণিক সমিতির প্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।