বিয়ের পিঁড়িতে বসলেন নারী ক্রিকেট দলের সুপ্তা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩১ পিএম
বিয়ের পিঁড়িতে বসলেন নারী ক্রিকেট দলের সুপ্তা

সবশেষ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গেল মাসে। মূলত বাছাইপর্ব খেলেই নিজেদের মূল পর্বের জন্য প্রমাণ করতে হয়েছে বাংলাদেশকে। আর বাছাই পর্বে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন শারমিন আক্তার সুপ্তা। সবমিলিয়ে ১৯৪ রান করেছিলেন তিনি। বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সুপ্তা। এর মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল সুপ্তার গায়ে হলুদ এবং বিয়ের ছবি। এবার সুপ্তা নিজেই নিশ্চিত করেছেন তার বিয়ের খবর।  গেল মাসের ৮ জানুয়ারি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। পাত্র সুপ্তার বিশ্ববিদ্যালয়েরই পূর্বপরিচিত নজীব রহমান। তিনি ছিলেন আইন বিভাগের ছাত্র। এদিকে নারী বিপিএলের আগে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। খুব দ্রুতই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সেখানে যোগ দেবেন সুপ্তা।