মাদক নিয়ে কোন আপষ নয়: এমপি চাঁদ

এফএনএস রাজশাহী: | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৩ পিএম
মাদক নিয়ে কোন আপষ নয়: এমপি চাঁদ

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এবার তাঁর এলাকায় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরনের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, পুলিশ প্রশাসন সৎ, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে চারঘাট-বাঘাকে মাদকমুক্ত উপজেলা গড়া সময়ের ব্যাপার। তিনি মাদক নিয়ন্ত্রণে পুলিশকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

আপনার জেলার সংবাদ পড়তে