রংপুরে ৭ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, গ্রেফতার-১

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০৬ পিএম | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৪৫ পিএম
রংপুরে ৭ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, গ্রেফতার-১

রংপুরের সদরের সদ্যপুস্করনী ইউনিয়নের জয়রাম গ্রামের এক সন্তানের জনকের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই ধর্ষককে প্রথমে গাছের সাথে বেধ রাখে। পরে তাকে মাটিতে গর্ত খুড়ে জীবন্ত পুতে মরার জন্য ফুঁসে উঠে। ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হয়ে ওই ধর্ষককে গাছের বাধন খুলে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ১৯ শে ফেব্রেয়ারী বৃহস্পতিবার দুপুর ১২ টায় সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নে জয়রাম গ্রামে শাহজান (৩০) নামের এক সন্তানের জনক এ ঘটনা ঘটায়। এলাকাবাসী সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় ওই শিশুটি স্কুলে গেলে টিফিনের সময় ক্লাসরুম থেকে বের হলে ধর্ষক শাহজাহান ওরফে ভেলসা পাশের একটি জঙ্গলে নিয়ে ওই শিশুটিকে ধর্ষন করে। পরে তাকে একটি জুস কিনে দিয়ে তার বাড়িতে পৌছে দেয়। এদিকে শিশুটির বিশেষ অঙ্গ দিয়ে ব্লাড আসতে শুরু করলে। জিজ্ঞাসাবাদে শিশুটি তার সাথে খারাপ হয়ে যাওয়ার ঘটনা বর্ণনা দেন। এক পর্যায়ে শিশুটি গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মুমুর্ষ অবস্থায় ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শিশুটির নিকট আত্নীয় বলেন, এই শাহজান ওরফে ভেলসা একজন মাদক সেবনকারী ও এলাকার অত্যান্ত খারাপ লোক এই ধর্ষকের আমরা শাস্তি চাই। রংপুর সদর কোতয়ালী থানার ওসি বলেন, আমরা সদ্যপুস্করনী ইউনিয়নে ১ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে শাহজান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছি। মামলার প্রস্তুতি চলছে। শিশুটি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

আপনার জেলার সংবাদ পড়তে